মালদা

ঘরে ছাগল ঢোকাকে কেন্দ্র করে পরিবারে সংঘর্ষ, দুই পক্ষের আহত সাত জন সদস্য

ঘরে ছাগল ঢোকাকে কেন্দ্র করে পরিবারে সংঘর্ষ দুই পক্ষের আহত সাত। তারা চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পুরাতন মালদার অন্তর্গত মালদা থানার সুজাপুর এলাকায়।

 

            জানাযায়, ঝরু সেখের একটি ছাগল ঢুকে পরে নাসিরুদ্দিন সেখের ঘরে। এরা সম্পর্কে দাদু নাতি। অভিযোগ নাসিরুদ্দিন সেখ ছাগলটিকে বেধে রাখার কথা বলতেই গন্ডগোলের সূত্রপাত। এরপরেই দুই পক্ষের মধ্যে বচসা চলাকালীন শুরু হয় হাতাহাতি। চলে ইট ও লাঠি নিয়ে মারধোর।ঘটনায় দুই পক্ষের সাতজন জখম হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুত্বর। দাদু ঝরু সেখ এবং নাতি নাসিরুদ্দিন সেখও চিকিৎসাধীন মালদা মেডিক্যালে।  

 

            পরিবার সুত্রে জানা যায়, একটি ছাগলকে নিয়ে এই ঘটনা। এই ঘটনায় পুরাতন মালদা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ প্রথমে চিকিৎসা করানোর কথা বলেন আহতদের বলে পরে থানায় অভিযোগ দায়ার করার কথা বলেন।